২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় দুই জামায়াতকর্মী আটক

কেন্দ্রীয় তিন নেতাদের মুক্তির দাবিতে সাতক্ষীরা শহরে পোস্টার লাগানোর সময় জামায়াতে ইসলামীর দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2010, 04:29 PM

Updated : 25 Aug 2022, 01:34 PM

সাতক্ষীরা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেন্দ্রীয় তিন নেতাদের মুক্তির দাবিতে সাতক্ষীরা শহরে পোস্টার লাগানোর সময় জামায়াতে ইসলামীর দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের নিউ মার্কেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন- খুলনা জেলার পাইকগাছা থানার শ্রীকন্ঠপুর গ্রামের ফারুক হোসেন (২৪) ও সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর গ্রামের অজিয়ার রহমান (২৮)। সাতক্ষীরা সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারা খাতুন জানান, আটককৃতরা শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগাচ্ছিল। তিনি আরো জানান, এদের মধ্যে ফারুক হোসেন সদর উপজেলার ধুলিহর গ্রামের বালুইগাছা জামে মসজিদের ইমাম। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৭ ঘ.