মেহেরপুর, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তার বাড়ি উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামে।
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
পরে বাড়ির পাশে একটি মাঠে নিয়ে গুলি ও জবাই করে হত্যা করে বলে পুলিশ জানায়।
মেহেরপুর পুলিশ সুপারিনটেনডেন্ট ইকবাল হোসেন জানিয়েছেন, রাত ১০টা ৪০ মিনিটের দিকে নজরুলকে অপহরণের ২০ মিনিটের মাথায় একটি গুলির শব্দ হয়। এ সময় গ্রামবাসীরা বাড়ির অদূরে কাঁঠালপোতা মাঠ থেকে তার লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ কিংবা হত্যাকারী কারা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি পুলিশ কর্মকর্তা।
হত্যাকারীদের গ্রেপ্তরের জন্য পুলিশী তৎপরতা শুরু হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনার প্রতিবাদে রাত ১১টায় মেহেরপুর শহর বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এইচএ/০০১২ ঘ.
bdnews24