২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানগর-জেলা শহরে শনিবার বিকেলে আ.লীগের বিক্ষোভ

জনদুর্ভোগ সৃষ্টি ও 'যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে' বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডের প্রতিবাদে শনিবার দেশের সব মহানগর ও জেলা শহরে এবং রোববার থানা সদরে বিক্ষোভ করবে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 06:48 AM

Updated : 25 Aug 2022, 01:15 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনদুর্ভোগ সৃষ্টি ও 'যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে' বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডের প্রতিবাদে শনিবার দেশের সব মহানগর ও জেলা শহরে এবং রোববার থানা সদরে বিক্ষোভ করবে আওয়ামী লীগ। মহানগর ও জেলা শহরে শনিবার বিকেল ৩ টায় এ কর্মসুচির আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, "২৭ জুনের হরতালকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা সৃষ্টি করে। মগবাজারে টেক্সিক্যাবে আগুন দিয়ে ফারুক হোসেন ও সুমন নামে দু'জনকে দগ্ধ করেছে। ফারুক বুধবার মৃত্যুবরণ করেন। এ ছাড়া হরতালকারীরা গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কাশেমের মাথা থেতলে দিয়েছে।" এ সব কর্মকাণ্ডের প্রতিবাদে এবং ঘটনার হোতাদের বিচারের দাবিতে আওয়ামী লীগ এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/এমইউএস/কেএমএস/১২৩৯ ঘ.