২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা হত্যা মামলায় নিজামীদের গ্রেপ্তার দেখানোর আবেদন

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তিযোদ্ধা হত্যার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 09:10 AM

Updated : 25 Aug 2022, 01:05 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তিযোদ্ধা হত্যার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাদেরকে এছাড়াও আরো কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। বিকালে তাদেরকে এ আদালতেই হাজির করার কথা রয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা নিশ্চিত করেছেন। মামলাগুলো হলো- রাজধানীর পল্ল