২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে রোববার রাতে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 08:11 AM

Updated : 25 Aug 2022, 12:58 PM

জয়পুরহাট, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে রোববার রাতে একটি মামলা হয়েছে। শহরের বাটার মোড় এলাকার টিন ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাসুম বাদি হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। রোববার হরতালের সময় শহরের বাটার মোড় এলাকার মাসুম ট্রেডার্সের মালিক মাসুমের দোকান খুলতে বাধা দেওয়ায় এবং দোকানের মালামালের ক্ষতির অভিযোগে এনে তিনি মামলাটি করেন। মামলায় জেলা ছাত্রদলের সভাপতি ও পৌর কাউন্সিলর গোলজার হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট ও যুবদল নেতা ছানোয়ারসহ অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। জয়পুরহাট সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে এ সংক্রান্ত মামলাটি গ্রহণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৩৫৫ঘ.