ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেকে কেউ রাষ্ট্রের চেয়ে শক্তিশালী মনে করে থাকলে তিনি সবচেয়ে বড় অপ্রকৃতিস্থ বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
শনিবার রাজধানীর হোটেল শেরাটনে মেগাসিটি ও মফস্বল: নগরায়নের নতুন বাস্তবতা ও সুষম পরিবর্তনের কৌশল নির্ধারণ শীর্ষক এক পরামর্শ সভায় তিনি একথা বলেন।
পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্স সেন্টার (পিপিআরসি) আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, পিপিআরসি'র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান ও বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নগর অর্থনীতিবিদ সংসু চই বক্তব্য রাখেন।
নদী-নালা ও খাল-বিল অবৈধ দখল এবং প্রতারণার মাধ্যমে তা সাধারণ মানুষের কাছে বিক্রির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে কি না
bdnews24