২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দল শক্তিশালী হলে সরকার সফল হবে: হাসিনা

দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের পাশে থাকতে হবে। সংগঠন শক্তিশালী হলে সরকার সফল হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 03:58 PM

Updated : 25 Aug 2022, 12:40 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের পাশে থাকতে হবে। সংগঠন শক্তিশালী হলে সরকার সফল হবে। তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও উন্নত জীবন নিশ্চিত এবং জলবায়ুর ক্ষতিকারক প্রভাব মোকাবেলা করা।" আওয়ামী লীগের ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় হাসিনা এ কথা বলেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আগামীতে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি চালু করার কথাও বলেন সরকার প্রধান। সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সহযোগী সংগঠনগুলোর নেতা, মন্ত্রী, সাংসদ, মহাজোটের শরিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন। এ সময় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও আশপাশ ছিলো দলটির নেতাকর্মীতে পরিপূর্ণ। প্রধান অতিথির বক্তব্য দেওয়ার শুরুতে হাসিনা উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে স্লোগান ধরেন। তিনি বলেন, 'শুভ শুভ শুভ দিন'; আর উপস্থিত নেতা-কর্মীরা বলেন, 'আওয়ামী লীগের জন্মদিন'। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যখন ফলাফল প্রায় নিশ্চিত তখন গভীর রাতে বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন করে কারচুপির অভিযোগ তোলার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "এখন তো প্রশ্ন জাগে- আপনারাই কারচুপি করে জিতে আসলেন কিনা। যখন ফলাফল নিশ্চিত, তখনো আপনারা বলছেন, কারচুপি হচ্ছে।" প্রতিবারের মতো এই আলোচনা সভায়ও বিরোধীদলীয় নেতাকে সংসদে যাওয়ার আহবান জানান তিনি। সংসদ নেতা বলেন, "সংসদে আসেন। কথা বলেন। জনগণের জন্য যা মঙ্গল, আমরা তা গ্রহণ করবো।" সংসদে বাজেট প্রস্তাবের আগে বিএনপি'র দেওয়ার বাজেট প্রস্তাবনার সমালোচনাও করেন তিনি। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, "আপনি কয়দিন সংসদে এসেছেন? সংসদের বাইরে বিকল্প বাজেট দিয়েছেন। আপনি তো সংসদে এসেই এটা বলতে পারতেন। "এখন এতো বুঝলেন- বাংলাদেশের জন্য কোনটা ভালো হবে। ক্ষমতায় থাকতে এই বোধ কোথায় ছিলো।" বিরোধীদল এখনো বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অভিযোগ করে হাসিনা বলেন, বিরোধীদল সক্রিয়। তারা ক্ষমতায় থাকতে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। তারা এখানে-ওখানে লোক রাখছে। অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, "যারা বাংলাদেশের সরকার প্রধান বা রাষ্ট্র প্রধান ছিলেন, তাদের মধ্যে একমাত্র বঙ্গবন্ধুই এই মাটির সন্তান। এই দেশেই তার জন্ম। "এর বাইরে যারা ছিলেন, তারা এই ভূ-খন্ডের সন্তান না। তাদের জন্ম ভারতে। এই মাটিতে জন্ম না হলে এই মাটির টান থাকে না।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিম, শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়