ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে মেয়র নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'সরকারের বিরুদ্ধে জনগণ ঘুরে দাঁড়িয়েছে'।
শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল ইসলাম বলেন, "ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে আবার মানুষ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বীর চট্টলার মানুষের রায় তার একটি টার্নিং পয়েন্ট। এখন সময় এসেছে সোচ্চার হওয়ার, রুখে দাঁড়ানোর।"
গত ১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী মনজুর আলম আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে ৯৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মফস্বল মানবাধিকার সাংবাদিক ফোরামের উদ্যোগে সংবাদপত্রে কালো দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।
সরকারের দমননীতির কঠোর সমালোচনা করে ফখরুল বলেন, "তারা ভিন্নমতকে নির্যাতন চালিয়ে স্তব্ধ করতে চায়। এদের বিরুদ্ধে সবাইকে আন্দোলনে নামতে হবে।"
চ্যানেল ওয়ান বন্ধ, আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল, যুমনা টিভির স
bdnews24