চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে নানান 'বিদ্বেষমূলক' বক্তব্য সংবলিত প্রচারপত্র বিলি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক কমিটির মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থীর অভিযোগ, এসব প্রচারপত্র তার প্রতিপক্ষ এম মনজুর আলমের প্রধান নির্বাচনী সমন্বয়ক বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসা থেকে সরবরাহ করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে নগরীর নন্দনকানন এলাকায় নাগরিক কমিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত মহিউদ্দিন চৌধুরী এ অভিযোগ করেন।
ইতোমধ্যে এ ধরনের প্রচারপত্রসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনজুরের কয়েকজন কর্মীকে প্রশাসন গ্রেপ্তার করেছে দাবি করে তিনি বলেন, "মহানগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসা থেকে টাকা দিয়ে এসব প্রচারপত্র বিলির জন্য সরবরাহ করা হচ্ছে।"
মহিউদ্দিন অভিযোগ করেন, বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুরের কর্মীরা নগরীর বিভিন্ন বস্তিতে অর্থের প্রলোভন দেখিয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দিচ্ছে। অন্যথায় বস্তি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তারা।
একটি স্বার্থন্বেষী মহল তাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে- অভিযোগ করে তিনি বলেন, "একজন সাবেক মন্ত্রীর (আমীর খসরু) কাছ থেকে এ ধরণের কার্যক্রম কখনোই প্রত্যাশা করি না।"
সংখ্যালঘু ভোটারদের ভোট দিতে চাপ দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন বলেন, "আমি বেঁচে থাকতে নির্বাচনের সময়ে সা
bdnews24