ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির দপ্তর, প্রধানমন্ত্রীর দপ্তর, বিভিন্ন মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অন্তর্ভূক্ত বিভিন্ন বিভাগ ও কমিশনে বকেয়া টেলিফোন বিল রয়েছে ৫৮ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
ময়মনসিংহ-১০ আসনের সাংসদ গিয়াস উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, রাষ্ট্রপতির দপ্তরে টেলিফোন বিল বকেয়ার পরিমাণ ৯ লাখ ৩০ হাজার টাকা, প্রধানমন্ত্রীর দপ্তরে ৬৬ লাখ টাকা, দুর্নীতি দমন কমিশনে এক লাখ ৩০ হাজার টাকা, সংস্থাপন মন্ত্রণালয় ও এর অধীনস্থ কার্যালয়গুলোতে ১২ কোটি ৬০ লাখ টাকা।
তিনি আরও বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৪ কোটি ৩০ লাখ টাকা, আইন, বিচার ও সংসদ বিসয়ক মন্ত্রণালয়ে ৩ কোটি ৪০ লাখ, কৃষি মন্ত্রণালয়ে এক কোটি ৩০ লাখ, পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ৫১ লাখ, অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগ এক কোটি ৬০ লাখ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ৪৯ লাখ টাকা বকেয়া রয়েছে।
তিনি জানান, স্থানীয় সরকার বিভাগে বকেয়া রয়েছে ২ কোটি ১৪ লাখ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ৩ কোটি ২০ লাখ, যোগাযোগ মন্ত্রণালয়ে এক কোটি ৭৪ লাখ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ৫ কোটি ৮৬ লাখ, শিল্প মন্ত্রণালয়ে ২৪ লাখ ২৫ হাজার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ১৮ লাখ ৪০ হাজার টাকা।
এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ে ২১ লাখ ২৫ হাজার টাকা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ২৪ লাখ ৫০ হাজার টাকা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ লাখ ২৫ হাজার টাকা, খাদ্য, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ে এক কোটি ১৮ লাখ টাকা, তথ্য মন্ত্রণালয়ে ৬৯ লাখ টাকা, স্বরাস্ট্র মন্ত্রণালয়ে ৪ কোটি ৯০ লাখ টাকা, বিদ্যুৎ বিভাগে ১৭ লাখ টাকা, গৃহায়ন ও গণর্পুত মন্ত্রণালয়ে এক কোটি ১৭ লাখ টাকা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ৩০ লাখ ৫০ হাজার টাকা বকেয়া রয়েছে।
তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৬৪ লাখ টাকা, শিক্ষা মন্ত্রণালয়ে এক কোটি ৪৩ লাখ টাকা, ভুমি মন্ত্রণালয়ে ৪৭ লাখ টাকা, ধর্ম বিষয় মন্ত্রণালয়ে ৬ লাখ টাকা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৩৭ লাখ টাকা, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে ২০ লাখ টাকা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ২০ লাখ ৫০ হাজার টাকা, নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ১২ লাখ টাকা বকেয়া রয়েছে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা, নির্বাচন কমিশন সচিবালয়ে এক কোটি ১২ লাখ টাকা, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক কোটি ৪০ লাখ টাকা, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক কোটি ৭০ লাখ টাকা, পানি সম্পদ মন্ত্রণালয়ে ৬ লাখ ২০ হাজার টাকা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৬৫ লাখ ৬০ হাজার টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ৬ লাখ ৪০ হাজার টাকা, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে ৮ লাখ ৮০ টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ৮ লাখ ৫৫ হাজার টাকা, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে ৩ লাখ ১০ হাজার টাকা বকেয়া আছে।
এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ে ৩ কোটি ৪৪ লাখ টাকা, মন্ত্রী পরিষদ বিভাগে ৭ লাখ ৩০ হাজার টাকা, পরিকল্পনা মন্ত্রণালয়ে ৬৩ লাখ ৭৮ হাজার টাকা, আইএমইভি ৪ লাখ ৩৮ হাজার টাকা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ৪ লাখ ৬৪ হাজার ও সরকারী কর্মকমিশনে ৩ লাখ ১০ হাজার টাকা বকেয়া রয়েছে।
মন্ত্রী জানান, বকেয়া বিল আদায়ের জন্য অনেক পদক্ষেপ নেয়া হয়েছে এবং হচ্ছে।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নূর-ই আলম হাসনা লিলির আরেক প্রশ্নের জবাবে রাজিউদ্দিন আহমেদ রাজু জানান, অবৈধ ভিওআইপি বন্ধ করার জন্য গত ১৬ মে বিটিআরসিতে সিম বক্স ডিটেকশন সিস্টেম স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বিদেশ থেকে অবৈধ পন্থায় ভিওআইপি প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক কল টার্মিনেশনে ব্যবহৃত দেশীয় টেলিফোন নম্বরগুলো সনাক্ত করে বন্ধ করা হয়। এই পর্যন্ত ১৯ হাজার ৯৮৬টি টেলিফোন নম্বর বন্ধ করা হয়েছে।
নেত্রকোণা-১ আসনের সাংসদ মোশতাক হোসেন রুহীর আরেক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, সরকার অবৈধ ভিওআইপি প্রতিরোধ এবং কম খরচে যাতে বিদেশ থেকে ফোন কল গ্রহণ ও প্রেরণ করা যায়, সে লক্ষ্যে একটি সুষ্ঠু নীতিমালা হিসাবে 'ইন্টারন্যাশনাল লং ডিসটেন্স টেলিকমিউনিকেশন সার্ভিসেস পলিসি- ২০১০ প্রণয়ন ও প্রকাশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৭৩১ ঘ.
bdnews24