২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার পথ ধরে খালেদাও সংসদের বাইরে বাজেট দিয়েছেন : মতিয়া

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান সংসদের বাইরে বাজেট ঘোষণা করেছিলেন। এবার সংসদের বাইরে বাজেট দিয়ে সেই ঘটনারই পুনরাবৃত্তি করলেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 12:59 PM

Updated : 25 Aug 2022, 12:07 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান সংসদের বাইরে বাজেট ঘোষণা করেছিলেন। এবার সংসদের বাইরে বাজেট দিয়ে সেই ঘটনারই পুনরাবৃত্তি করলেন খালেদা জিয়া। রোববার জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মতিয়া চৌধুরী একথা বলেন। তিনি বলেন, "৭ বছর গ্যাস উত্তোলন করা হয়নি। বিদ্যুতের ব্যবস্থা করা হয়নি। এখন বিদ্যুত ও জ্বালানীর ব্যবস্থা প্রধানমন্ত্রী করবেন। কারো দয়ায় তিনি আসেননি। তিনি গণ রায়ে এসেছেন। কারো চোখ রাঙ্গানীতে তিনি ভয় পান না।" বিরোধী দলের সংসদ বর্জন সম্পর্কে মতিয়া বলেন, "আমি নিশ্চিত সদস্য পদ বাঁচাতে ৯০ দিনের আগেই উনি (খালেদা জিয়া) আবার আসবেন।" এর আগে সম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নেন হাসানুল হক ইনু, এবিএম গোলাম মোস্তফা, এমএ মান্নান, ইসরাফিল আলম, হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ। বিকাল চারটায় স্পিকার আব্দুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/১৮৪৮ঘ.