ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রিট আবেদনের ওপর শুনানি মুলতবি করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও শেখ হাসান আরিফের বেঞ্চ আগামী ৫ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন।
খালেদার আইনজীবী অ্যাডভোকেট টি এইচ খানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ২৩ মে রিট আবেদনটি বিচারপতি মো. ইমান আলী ও ওবায়দুল হাসানের বেঞ্চ থেকে এই বেঞ্চে পাঠিয়ে দেন প্রধান বিচারপতি।
বৃহস্পতিবার কার্যদিবস শেষ হওয়ার পর আগামী ৩ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি থাকবে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯১৯ ঘ.
bdnews24