২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে: প্রধানমন্ত্রী

মতপ্রকাশের স্বাধীনতায় সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সংবাদ মাধ্যমগুলো স্বাধীনতা ভোগ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 01:31 PM

Updated : 25 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতপ্রকাশের স্বাধীনতায় সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সংবাদ মাধ্যমগুলো স্বাধীনতা ভোগ করছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব আবুল কালাম আজাদ। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক বন্ধ ও বিএনপি সমর্থক সংবাদপত্র আমার দেশ বন্ধ করে দেওয়ায় মত প্রকাশের পথ রুদ্ধ হচ্ছে বলে বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনার মধ্যে হাসিনা এ কথা বললেন। বাংলাদেশে আরো মার্কিন বিনিয়োগ এবং দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরো সহযোগিতা বৃদ্ধির আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বৈঠকের পর আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "এ সময় তারা দ্বিপক্ষীয় বিষয় এবং দু'দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য স