২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনের সমাবেশ মুলতবি ঘোষণা করেছে জামায়াত

পল্টন ময়দানে ডাকা সমাবেশ মুলতবি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 07:44 AM

Updated : 25 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টন ময়দানে ডাকা সমাবেশ মুলতবি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সোমবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এ ঘোষণা দেন। তিনি জানান, সকালে জাতীয় ক্রীড়া পরিষদ পল্টন ময়দানের বরাদ্দ বাতিল করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুজাহিদ এ সময় সমাবেশ না করতে দেওয়ার প্রতিবাদে দুদিনের কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, তারা ১ জুন মঙ্গলবার ঢাকাসহ ছয় বিভাগীয় শহরে প্রতিবাদ সমাবেশ এবং ৬ জুন জেলায় জেলায় প্রতিবাদ সমাবেশ করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৪৪ ধারা জারির প্রেক্ষাপটে পল্টন ময়দানে সমাবেশ নিয়ে করণীয় ঠিক করতে এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন জামায়াতে ইসলামীর নীতি নির্ধারকরা। বেলা সাড়ে ১১টায় এ বৈঠক শুরু হওয়ার আগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসবেন। দুপুর ১টায় সংবাদ ব্রিফিংয়ে সবকিছু জানানো হবে। সমাবেশ করবেন কিনা