২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনের সমাবেশ নিয়ে বৈঠক করছে জামায়াত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৪৪ ধারা জারির প্রেক্ষাপটে পল্টন ময়দানে সমাবেশ নিয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর নীতি নির্ধারকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 05:33 AM

Updated : 25 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৪৪ ধারা জারির প্রেক্ষাপটে পল্টন ময়দানে সমাবেশ নিয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর নীতি নির্ধারকরা। সোমবার বেলা সাড়ে ১১টায় এ বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান। এর আগে সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, তারা কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসবেন। দুপুর ১টায় সংবাদ ব্রিফিংয়ে সবকিছু জানানো হবে। সমাবেশ করবেন কিনা