ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে প্রধান বিরোধী দল বিএনপি আবারও মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছে।
শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটি সদস্য এম কে আনোয়ার বলেন, "সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। এখনো সময় আছে আপনারা সংশোধন হউন। নিজেদের কাজের মূল্যায়ন করতে মধ্যবর্তী নির্বাচন দিন। জনগণ যদি আপনাদের ভোট দেয়, আপনারা আবার ক্ষমতায় বসবেন।"
এর আগে গত বছরের শেষ দিকে মধ্যবর্তী নির্বাচন দাবি জানিয়েছিলেন বিএনপির কয়েকজন শীর্ষ নেতা।
জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ইয়ুথ ফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'বাংলাদেশের গণতন্ত্র ও শহীদ জিয়াউর রহমান' শীর্ষক ওই আলোচনা সভা হয়।
আগামী ৩০ মে জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী।
বিএনপির ডাকা ২৭ জুনের হরতাল কর্মসূচি সম্পর্কে এমকে আনোয়ার বলেন, "জনগণের চাহিদায় এই হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে। এটা সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদ। জনগণের ওই প্রতিবাদকে সরকার প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে।"
১৯৯১-৯৬ এবং ২০০১-০৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে আওয়ামী লীগ ৩০০ দিন হরতাল করেছে জানিয়ে তিনি বলেন, "'৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপি ৪৯ দিন হরতাল করেছে। এবার দেড় বছর পর একটি হরতালের ডাক দিয়েছি। এতেই তারা বিচলিত হয়ে পড়েছে।"
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 'বেনামাজী'
bdnews24