২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি হল থেকে হিজবুত তাহরীর কর্মী আটক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 04:51 PM

Updated : 25 Aug 2022, 10:45 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক ছাত্রকে আটক করেছে পুলিশ। আটক আনোয়ার হোসেন সাগর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। থাকেন জসীমউদদীন হলের ১১৫ নম্বর কক্ষে। আটকের পর জসীমউদদীন হলের ছাত্রলীগকর্মীরা সাগরের কক্ষ থেকে হিজবুত তাহরীরের ছাত্র সংগঠন ছাত্রমুক্তির বেশকিছু লিফলেট উদ্ধার করেছে। আনোয়ার হোসেন সাগর নিজেকে পাক্ষিক মুক্ত আওয়াজ-এর সহযোগী সম্পাদক দাবি করেন বলে পুলিশ জানায়। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাগরের বিরুদ্ধে হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আছে। রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। এ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম জানান, সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে সাগরের বিরুদ্ধে হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২২৪২ ঘ.