২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ দিনের মধ্যে মেয়র পদ ছাড়তে হবে মহিউদ্দিনকে

আবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে আগামী সপ্তাহের মধ্যেই বর্তমান পদ ছেড়ে দিতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 11:52 AM

Updated : 24 Aug 2022, 09:27 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে আগামী সপ্তাহের মধ্যেই বর্তমান পদ ছেড়ে দিতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মনোনয়ন দাখিলের আগেই আইন অনুযায়ী 'লাভজনক' পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করতে হবে। তা না করে মনোনয়নপত্র জমা দিলে প্রার্থিতা বাতিল হয়ে যাবে।" মহিউদ্দিন এ প্রসঙ্গে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি পুরোপুরি জানি না। তবে এরকম নিয়ম থাকলে তা মানতে সমস্যা কোথায়?" ২০ মে বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন। কমিশন মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তিনবার নির্বাচিত মেয়র মহিউদ্দিন আবার প্রার্থী হওয়ার ঘোষণা দেন। বৃহস্পতিবার মনোনয়ন ফরমও কেনেন তিনি। আইন অনুযায়ী, মেয়র পদ লাভজনক বিবেচিত হওয়ায় স্বপদে থেকে নির্বাচন করার সুযোগ নেই। মহিউদ্দিনের পাশাপাশি চট্টগ্রামের আওয়ামী লীগ সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতা এমএ লতিফও মেয়র প্রার্থী হতে চাইছেন। মহিউদ্দিনের বিরোধিতা করছেন সংসদ সদস্য নূরুল ইসলাম বিএসসিও। জনপ্রতিনিধিদের নাম উল্লেখ না করে এম সাখাওয়াত হোসেন জানান, মেয়র ও সংসদ সদস্য দুটোই লাভজনক পদ। এক্ষেত্রে মনোনয়ন দাখিলের আগেই পদত্যাগ করতে হবে তাদেরকে। তবে কাউন্সিলররা স্বপদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবে। এ বিষয়ে আদালতেরও নির্দেশনা আছে। বৃহস্পতিবার সিসিসি'র রিটার্নিং কর্মকর্তার কাছে মেয়র এবং কাউন্সিলরদের যোগ্যতা ও অযোগ্যতার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হচ্ছে বলে জানান এই নির্বাচন কমিশনার। যে কারণে পদ ছাড়তে হবে: গত সংসদ নির্বাচনের আগে এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাদেক হোসেন খোকাসহ নয়জনের করা এক রিটের কারণে এবার মেয়র নির্বাচনের আগে পদ ছাড়তে হবে মহিউদ্দিনকে। তাদের রিটের প্রেক্ষিতে ২০০৯ সালের ২৫ মে উচ্চ আদালত আদালত মেয়র পদকে 'লাভজনক' হিসাবে চিহ্নিত করে। এ কারণে নির্বাচন কমিশনের (ইসি) ২০০৮ সালের ১৪ মে'র এক অধ্যাদেশ অনুযায়ী স্বপদে থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করতে পারবেন না মহিউদ্দিন। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়র খোকা ও মহিউদ্দিনসহ নয়জন 'লাভজনক' পদ বিষয়ে হাইকোর্টে রিট করেন। এ প্রেক্ষিতে ২০০৯ সালের ২৫ মে উচ্চ আদালত 'লাভজনক' পদ বিষয়ে এক রায়ে নির্দেশনা দেয়। এতে মেয়র পদকে 'লাভজনক' আখ্যা দেওয়া হয়।" তবে সার্বক্ষণিক না হওয়ায় কাউন্সিলর পদটি 'লাভজনক' নয় বলে নির্দেশনা দেয় উচ্চ আদালত। এসব নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার রাতেই রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানান ইসি সচিবালয়ের উপ সচিব (আইন) একেএম সলিমুল্লাহ। গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সমন্বয় রেখে ১৪ মে ২০০৮ সালে একীভূত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ জারি করে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন ইসি। এতে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণে বেশ কিছু সংস্কার আনা হয়। অধ্যাদেশে বলা হয়, প্রজাতন্ত্রের বা সিটি কর্পোরেশনের বা কোন সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা অন্য কোন স্থানীয় কর্তৃপক্ষের কোন লাভজনক পদে সার্বক্ষণিক অধিষ্ঠিত থাকেন এবং অন্য কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা জাতীয় সংসদের সদস্য হন- তাহলে কোন ব্যক্তি মেয়র বা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার জন্য এবং ওই ধরনের মেয়র বা কাউন্সিলর পদে থাকার যোগ্য হবেন না। নতুন অধ্যাদেশের অধীনে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন গত বছরের ৪ আগস্ট অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সিলেটের মেয়র বদরুদ্দিন কামরান স্বপদে থেকে মেয়র নির্বাচিত হন। এ বিষয়ে বৃহস্পতিবার তৎকালীন রিটার্নিং কর্মকর্তা ও সিলেট উপ-নির্বাচন কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়র ও কাউন্সিলর লাভজনক কি না