ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার কর সংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে ব্যাখ্যা দাবি করেছে বিএনপি।
খালেদা জিয়ার আয়কর আইনজীবী আহমেদ আজম খান বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংকালে এই দাবি করেন।
আজম খান বলেন, ''আয়কর আইনের ১৬৩ ধারায় কোনো ব্যক্তির আয়করের হিসাব বিবরণী প্রকাশে আইনগত বাধ্যবাধকতা রয়েছে। আয়করের টিআইএন নম্বর এবং তার হিসাব বিবরণী একটি গোপনীয় বিষয়। কিন্তু সরকারি দল সাবেক প্রধানমন্ত্রীর হিসাব বিবরণী কিভাবে পেয়েছেন- রাজস্ব বোর্ডের কাছে আমরা তার ব্যাখ্যা দাবি করছি। নইলে রাজস্ব বোর্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।''
ব্রাক্ষণবাড়িয়ায় বুধবার এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এক বক্তব্যের জবাবে তিনি বলেন, ''কালো টাকা সংক্রান্ত প্রধানমন্ত্রীর বক্তব্য বেআইনি ও উদ্দেশ্যমূলক। বেগম জিয়ার কোনো কালো টাকা নেই।
তিনি বলেন, তার বৈধ টাকা যা অপ্রদর্শিত ছিলো, তা সরকারের ঘোষণার আলোকে প্রদর্শন করে কর দিয়েছেন। এ নিয়ে সরকারি দল তথা প্রধানমন্ত্রী অযথা বির্তক করে ধুম্রজ্বাল সৃষ্টি করছেন।''
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় এক জনসভায় ভাষণে অভিযোগ করে বলেন, খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা কালো টাকা সাদা করেছেন।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে সরকারের ঘোষণায় এসআরও-৯৮ এর আওতায় খালেদা জিয়া বিভিন্ন ব্যাংকে গচ্ছিত তার অর্থ প্রদর্শন করে সোয়া এক কোটি টাকা কর দিয়েছেন।
তার আইনজীবী আজম খান একে 'নজিরবিহীন একটি ইতিহাস' বলে মন্তব্য করেন।
সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ''জনগনকে বিভ্রান্ত করতে প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন। তাদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। তাই তারা খালেদা জিয়ার ব্যাংকের গচ্ছিত অপ্রদর্শিত টাকাকে 'কালো টাকা' বলে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চায়ের কাপে ঝড় তুলছেন। ''
কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা সাহিত্যের এক বিরল দিকপাল হিসেবে অভিহিত করে তিনি বলেন, "তাকে নিয়ে কুবির্তকের প্রশ্নই উঠে না। অথচ এ বিষয়ে আমার দেওয়া বক্তব্যের জবাবকে ভিন্নভাবে ব্যাখ্যা করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আমাদের সা
bdnews24