২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর: বিরল উপজেলার চেয়ারম্যান গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনায় দায়ের মামলায় দিনাজপুরের বিরল উপজেলার চেয়ারম্যান মোকাররম হোসেন মোকাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 06:26 AM

Updated : 24 Aug 2022, 09:01 PM

দিনাজপুর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনায় দায়ের মামলায় দিনাজপুরের বিরল উপজেলার চেয়ারম্যান মোকাররম হোসেন মোকাকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী সরকার বৃহস্পতিবার রাতে মামলাটি করেন। গাড়ির জন্য দিনাজপুরের বিরল উপজেলা চেয়ারম্যান মোকাররম বৃহস্পতিবার দুপুরে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আজাদুর রহমানকে হেনস্তা ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। তবে প্রধানমন্ত্রীর ছবি ভাঙার অভিযোগ অস্বীকার করেন উপজেলা চেয়ারম্যান । ইউএনও আজাদুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, চেয়ারম্যান মোকাররম হোসেন দুপুর ১২টার দিকে কার্যালয়ে ঢুকে তাকে লাঞ্ছিত ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করেন। বিরল থানার ওসি আকমল হোসেন শুক্রবার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী সরকার বাদি হয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর ঘটনায় দ্রুত বিচার আইনে বিরল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রাত ৩টায় নিজ বাসভবন থেকে চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২১৯ ঘ.