লালমোহন, ভোলা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা-৩ (লালমমোহন-তজুমদ্দিন) আসনে ভোট শনিবার। দুই উপজেলার ৮৬টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন কর্মকর্তারা।
এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন, বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ।
কয়েক দিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে নির্বাচনী এলাকার নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সাড়ে তিন হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। থাকছে নির্বাহী ও বিচারিক হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিসহ (ইউএনডিপি) বেশ কিছু সংস্থার প্রতিনিধিরা আসছে।
শুক্রবার রাতে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটের সব প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচনের আগ মুহূর্তে শুক্রবার দু-একটি বিচ্ছন্ন ঘটনা ঘটলেও ভোটারদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করি না।"
ভোটাররা যাতে নির্বিঘে
bdnews24