মইনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
লালমোহন, ভোলা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনের প্রচারণা শেষ হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে।
শনিবার অনুষ্ঠেয় এ নির্বাচনকে কেন্দ্র করে সেখানে নেওয়া হয়েছে ব্যাপক নিরপত্তা ব্যবস্থা। ভোটগ্রহণের সর্বশেষ প্রস্তুতি নিয়ে শুক্রবার সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তারা।
সকাল ১১টার পরপরই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটকেন্দ্রগুলোয় ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন শুক্রবার দুপুরে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুষ্ঠু নির্বাচনের সব পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কোনো কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা সহিংস ঘটনা ঘটলেই ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়া হবে।"
ভোলার রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার বশির আহমেদ সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ভোটগ্রহণের যাতবতীয় প্রস্তুতি শুক্রবার থেকে শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সব কেন্দ্রে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলেও তারা জানান।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ উপনির্বাচনের ভোটগ্রহণ চলবে।
রিটার্নিং কর্মকর্তা জানান, লালমোহন ও তজুমদ্দিন উপজেলা থেকে পর্যায়ক্রমে নির্বাচনী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে। প্রত্যন্ত এলাকায় আগে পাঠানো হচ্ছে।
নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগের নূরুন্নবী চৌধুরী শাওন ও বিরোধী দল বিএনপির হাফিজউদ্দিন আহমেদ প্রচারণা শেষ করেছেন বৃহস্পতিবার রাত ১২টায়।
সহিংসতা ও সংঘর্ষ এড়িয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতার জন্য দুই প্রার্থীকে শুক্রবারও অনুরোধ জানানো হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
পুলিশ সুপার বশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরো নির্বাচনী এলাকায় নির্বিঘে
bdnews24