২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পেছানোর দাবি মামার বাড়ির আবদার: তোফায়েল

ভোলা-৩ আসনের উপ-নির্বাচন এক সপ্তাহ পেছানোর বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের দাবি প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন সমন্বয়ক তোফায়েল আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 03:39 PM

Updated : 24 Aug 2022, 08:41 PM

ভোলা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনের উপ-নির্বাচন এক সপ্তাহ পেছানোর বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের দাবি প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন সমন্বয়ক তোফায়েল আহমেদ। বুধবার বিকালে লালমোহন উত্তরবাজার জামে মসজিদের সামনে দলীয় প্রার্থীর নির্বাচনী জনসভায় তিনি বলেন, "এটা মামার বাড়ির আবদার নয়।" তিনি চারদলীয় জোট সরকারের আমলে হাফিজের ব্যাপক সন্ত্রাস, দুর্নীতি, স্বেচ্ছাচারের কথা তুলে ধরেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ূন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, সাংসদ তালুকদার মো. ইউনুস প্রমুখ। এদিকে পৃথক এক সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন, উপনির্বাচনের দিন কমপে তিন থেকে চার জায়গায় নীলনকশা অনুযায়ী হামলা চালাবে বিএনপি। লালমোহনের শাহবাজপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি এর মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত করে রাজনৈতিক ফায়দা পেতে চায়। আওয়ামী লীগের কাছে এ ধরনের তথ্য রয়েছে বলে দাবি করে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএনপি নানা কথা বলেছে। আন্দোলনের ইস্যু সৃষ্টির জন্য তারা নির্বাচনকে বেছে নিয়েছে। বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক নাজিম উদ্দীন আলমের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ পূর্ব নির্ধারিত সভা করছিল। লাঠিসোটা নিয়ে আলমই সেখানে হামলা করেন। আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচন হবে। নির্বাচনে মতাসীন আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হন আওয়ামী লীগের মো. জসিম উদ্দিন। পরাজিত প্রার্থী বিএনপির হাফিজের অভিযোগের পরিপে্েিরত আদালত তার প্রার্থিতা বাতিল করলে আসনটি শূন্য হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৬ ঘ.