ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর বাংলাদেশের দ্বিতীয় প্রধান কাজী মোরশেদুল হককে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তারের পর বুধবার বিকালে তাকে উত্তরা থানায় হস্তান্তর করে র্যাব।
উত্তরা অঞ্চলের উপ পুলিশ কমিশনার নিশারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার জানান, র্যাব সদস্যরা হিযবুত তাহরীরের কাজী মোরশেদুল হক নামের একজনকে থানায় হস্তান্তর করেছে। তিনি দলটির সেকেন্ড-ইন-কমান্ড বলে র্যাব জানিয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মো. সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাবের গোয়েন্দা দল মোহাম্মদপুরের বাসা থেকে মোরশেদকে গ্রেপ্তার করেছে। তিনি পেশায় আবাসন ব্যবসায়ী।
রোববার উত্তরায় দুটি পেট্রোল বোমাসহ হিযবুত তাহরীরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই মামলা পুলিশ তদন্ত করছে বলে মোরশেদুলকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সোহায়েল।
তিনি জানান, মোরশেদুলের কাছ থেকে বেশ কয়েকটি জেহাদি বই, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ভোররাতে হিযবুত তাহরীরের সমন্বয়কারী মহিউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ।
গতবছরের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করা হয়।
নিষিদ্ধ ঘোষণার পর বেশ কিছুদিন তৎপরতা দেখা না গেলেও স
bdnews24