২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত তাহরীর সমন্বয়ক মহিউদ্দীন রিমান্ডে

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দীন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 09:35 AM

Updated : 24 Aug 2022, 08:40 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দীন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে গ্রেপ্তারের পর দুপুরে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। সন্ত্রাস দমন আইনের দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনে সাড়া দিয়ে হাকিম রোকসানা বেগম হ্যাপী একটি মামলায় মহিউদ্দীনকে দুদিন এবং অন্য মামলায় একদিন জিজ্ঞাসাবাদের সময় দিয়েছেন। উত্তরা থানার উপ-পরিদর্শক আরমান আলী এবং উপ-পরিদর্শক শফিকুল ইসলাম রিমান্ড আবেদনে বলেন, মহিউদ্দীন ও তার অনুসারীরা সারা দেশে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের অপর সহযোগীদের নাম ঠিকানা অনুসন্ধান এবং গ্রেপ্তারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ জরুরি। জিজ্ঞাসাবাদের জন্য দুই পুলিশ কর্মকর্তাই মহিউদ্দীনকে সাত দিন করে ১৪ দিন নিজেদের হেফাজতে চেয়েছিলেন। মহিউদ্দীনকে আদালতে নেওয়া হয় বুলেট প্র"ফ জ্যাকেট পরিয়ে। তার পক্ষে কোনো আইনজীবী ছিলো না। তবে তিনি নিজেই আদালতের সামনে বক্তব্য রাখেন। হিযবুত তাহরীর সমন্বয়ক বলেন, ছয় মাস ধরে তিনি গৃহবন্দি ছিলেন। সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পর তিনি ঘর থেকে বের হননি। তার কাছে কোনো ফোনও ছিলো না, যা দিয়ে তিনি কারো সঙ্গে যোগাযোগ করবেন। তিনি বলেন, "রিমান্ড আবেদনে বলা হয়েছে, আমি নাকি নিষিদ্ধ বক্তব্য দিয়ে রাষ্ট্রবিরোধী লিফলেট বিলি করেছি, আমি তো ঘর থেকে বের হইনি। তা কী করে সম্ভব।" পুলিশ কর্মকর্তারা মহিউদ্দীনকে 'হোয়াইট কলার ক্রিমিনাল' আখ্যায়িত করলে তার প্রতিবাদও জানান তিনি। মহিউদ্দীনকে গ্রেপ্তারের খবর জানিয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার নেছারুল আরিফ সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি নিষিদ্ধ সংগঠনটি সংঘটিত করার চেষ্টা করছিলেন। মহিউদ্দীনকে তার গ্রিন রোডের বাসা থেকে ভোররাতে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক। গত বছর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করার পর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিষিদ্ধ ঘোষণার পর বেশ কিছুদিন তৎপরতা দেখা না গেলেও স