ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ বোধ না করায় শনিবার মুজিবনগর দিবসের কোনো কর্মসূচিতে অংশ নেননি।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাত্রাতিরিক্ত পরিশ্রমের কারণে প্রধানমন্ত্রী সুস্থ বোধ না করায় মুজিবনগর দিবসের কর্মসূচিতে অংশ নেননি। চিকিৎসকের পরামর্শে তিনি পুরো দিন বিশ্রাম নেন।
আবুল কালাম বলেন, "তবে প্রধানমন্ত্রী রোববারের পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন।"
মুজিবনগর দিবসের কর্মসূচিতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সরকার প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে শ্রদ্ধা নিবেদন এবং বিকালে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিলো শেখ হাসিনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০০০ ঘ.
bdnews24