২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'টেস্ট কেস' হিসেবে নির্বাচনে থাকছে বিএনপি

ভোলা-৩ আসনে সাজানো নির্বাচনের পাঁয়তারা চলছে অভিযোগ করলেও 'টেস্ট কেস' হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে বিএনপি।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 07:04 AM

Updated : 24 Aug 2022, 08:32 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনে সাজানো নির্বাচনের পাঁয়তারা চলছে অভিযোগ করলেও 'টেস্ট কেস' হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শুক্রবার বলেছেন, "আওয়ামী লীগ কূটকৌশল করে বিএনপিকে নির্বাচন থেকে সরানোর অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এসব করে বিএনপিকে সরানো যাবে না। আমরা নির্বাচন করবো, করতে চাই।" "এ নির্বাচনকে একটি টেস্ট কেস হিসেবে আমরা দেখছি", বলেন তিনি। আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচন হবে। দলীয় প্রার্থী মেজর হাফিজউদ্দিন আহমেদের পক্ষে প্রচার চালাতে গিয়ে বৃহস্পতিবার হামলার শিকার হন বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন আলম। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ সাংবাদিকদের বলেন, "এ অবস্থায় আমরা নির্বাচনে থাকবো কি না- সে বিষয়টি নতুন করে ভেবে দেখা হবে।" বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও বলেন, "অবিলম্বে ভোলা-৩ আসনে সেনা মোতায়েন করে ভয়ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টি না করা হলে এবং সরকার এক তরফাভাবে নিজের স্বার্থে নির্বাচন করলে তাদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।" তবে নির্বাচন কমিশন ঘটনাটি খতিয়ে দেখছে জানিয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, সংঘাত হলে ভোলা-৩ আসনে উপনির্বাচন স্থগিত করে দেওয়া হবে। ভোলায় সুষ্ঠু নির্বাচনের জন্য কার্যকর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানান দেলোয়ার। সেনা মোতায়েনের দাবি আবারো জানান তিনি, যদিও ইসি বৃহস্পতিবারও বলেছে, সেখানে সেনা মোতায়েনের প্রয়োজন নেই। দেলোয়ার বলেন, "আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই, ভোলার উপনির্বাচনটি স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার সব ব্যবস্থা গ্রহণ করুন। সরকার তার সাজানো জনসমর্থন দেখাতে ওই নির্বাচনকে প্রভাবিত করতে চায়। এটা কোনোভাবে শুভ হবে না।" "সরকার এ নির্বাচনকে প্রহসনে পরিণত করতেই নিবিঘে