২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে হত্যার মামলায় একজন রিমান্ডে

একাত্তরে হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে নিয়েছে গোপালগঞ্জ পুলিশ।(সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 01:49 PM

Updated : 24 Aug 2022, 08:04 PM

গোপালগঞ্জ, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে নিয়েছে গোপালগঞ্জ পুলিশ। জয়নাল মল্লিক (৬০) নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন সময় চেয়ে বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি শহীদুল ইসলাম শহীদ জেলার বিচার বিভাগীয় মুখ্য হাকিমের আদালতে আবেদন জানান। হাকিম দীলিপ কুমার ভৌমিক এ জন্য তিন দিন সময় দেন। একাত্তরে নিহত সদর উপজেলার নখড়ীরচর গ্রামের আব্দুর রাজ্জাকের ভাতিজা খলিলুর রহমান শেখ গত বছরের ১৭ জুলাই সদর থানায় এ মামলাটি করেন। এতে জয়নাল ছাড়াও আসামি করা হয় কমরউদ্দিন ও রেজাউল মাওলানা নামে দুজনকে। বাদি তার আরজিতে এদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও আনেন। মামলায় বলা হয়, ১৯৭১ সালের ১০ জুলাই সদর উপজেলার নখড়ীরচর গ্রামে আসামিদের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল রাজ্জাকের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করে। পরে তারা রাজ্জাককে নৌকায় করে তুলে নিয়ে গোপালগঞ্জের বধ্যভূমিতে গুলি চালিয়ে হত্যা করে। একটি সংঘর্ষের মামলায় গ্রেপ্তার জয়নালকে এ বছরের শুরুর দিকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/পিডি/এমআই/১৯৪৯ ঘ.