২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিল্লাতকে বিদেশ যেতে অনুমতি

বিএনপির সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাতকে বিদেশ যেতে বাধা না দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 11:07 AM

Updated : 24 Aug 2022, 07:59 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাতকে বিদেশ যেতে বাধা না দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মিল্লাতের এক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মো. শহীদুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। গত ২৭ ও ২৮ মার্চ মিল্লাত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার চেষ্টা করলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বাধা দেওয়া হয়। মিল্লাত এর বৈধতা নিয়ে ২৮ মার্চ হাইকোর্টে আবেদন দায়ের করেন। ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল মিল্লাতের পক্ষে শুনানি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/১৭০৫ ঘ.