ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালে সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা ও যুদ্ধপরাধীদের সম্পর্কে তথ্য প্রমাণ দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
বুধবার বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত 'ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ও যুদ্ধাপরাধের বিচার' শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিক আহমেদ বলেন, "দু'একদিনের মধ্যে যুদ্ধাপরাধ তদন্তে তদন্ত সংস্থা গঠিত হবে। দেশে-বিদেশে যেখানেই থাকুন এ বিষয়ে আপনারা তথ্য-প্রমাণ ও সাক্ষ্য দিয়ে তদন্ত সংস্থাকে সহায়তা করুন।"
মন্ত্রী বলেন, "যুদ্ধাপরাধের বিচারে বাধা আসতে পারে। স
bdnews24