২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, গ্রেপ্তার ১০

হলে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে মঙ্গলবার রাতে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ ছাত্রলীগ কর্মীকে গেপ্তার করেছে পুলিশ। (আরো তথ্যসহ-৪)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 06:07 PM

Updated : 24 Aug 2022, 07:35 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে মঙ্গলবার রাতে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ ছাত্রলীগ কর্মীকে গেপ্তার করেছে পুলিশ। দক্ষিণায়ন হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের শিহাব ও বরিশালের টিটো গ্র"পের মধ্যে রাত সোয়া ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের সময় ২০ থেকে ২৫ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। আহত অন্তত ১০ জনকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। এর মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন- টিটো গ্র"পের আরিফ (বাংলা দ্বিতীয় বর্ষ