ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে মামলা হয়েছে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের বিরুদ্ধে।
মানবাধিকার সংগঠন হিউমেন রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রোববার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি এটিএম ফজলে কবিরের বেঞ্চে মামলাটি দায়ের করেন।
আগামী মঙ্গলবার এর শুনানির তারিখ ঠিক হয়েছে বলে জানিয়েছেন হিউমেন রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর কৌঁসুলি মনজিদ মোরসেদ।
শীতলক্ষ্যা নদীতে সিটি গ্র"পের জেটি ভাঙা বন্ধে পদক্ষেপ নেওয়ায় বাণিজ্যমন্ত্রীর বিরুদ্ধে এ মামলা হলো।
হাইকোর্টের নির্দেশে গত ৯ ফেব্র"য়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার উত্তর রুপসী গ্রামে নদীতীর থেকে সিটি গ্র"প অব ইন্ডাস্ট্রিজকে তার স্থাপনা ও তিনটি পাকা জেটি অপসারণের নির্দেশ দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
হাইকোর্টের আদেশ উপেক্ষা করে জেটিগুলো না ভাঙার ব্যবস্থা নিতে বাণিজ্যমন্ত্রী গত ২২ ফেব্র"য়ারি নৌ পরিবহণ মন্ত্রণালয়ে চিঠি দেন বলে হিউমেন রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জানায়।
মামলার দায়েরের পর মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবেশ রক্ষায় প্রশাসনের কেউ যেন কখনো বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্যই মামলাটি দায়ের করা হয়েছে।"
গত বছরের ২৫ জুন হাইকোর্ট ঢাকার চারপাশের নদীর ভেতরের সব স্থাপনা অপসারণের আদেশ দেয়। বাণিজ্যমন্ত্রীর পদক্ষেপ আদালতের রায় বাস্তবায়নে সরাসরি হস্তক্ষেপ বলে মনে করছে মানবাধিকার সংগঠনটি।
স্থাপনা অপসারণের নোটিশের বিরুদ্ধে সিটি গ্র"পের করা রিট আবেদনও ২৩ ফেব্র"য়ারি খারিজ করে হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৫ ঘ.
bdnews24