২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ২ শিবিরকর্মী গ্রেপ্তার

ঠাকুরগাঁও পৌরসভার হাজীপাড়ায় একটি মেস থেকে ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 11:45 AM

Updated : 24 Aug 2022, 07:01 PM

ঠাকুরগাঁও, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁও পৌরসভার হাজীপাড়ায় একটি মেস থেকে ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঠাঁকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ খান। গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁও সরকারি কলেজের মোস্তাফিজুর রহমান (২৪) ও মাসুদ করিম (১৯)। ওসি জানান, গোপন বৈঠক করার সময় পুলিশ মেসে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। এ সময় আরো কয়েকজন পালিয়ে যায়। মেসে তল্লাশি চালিয়ে চাঁদা আদায়ের রশিদ বই ও অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়েছে। তিনি দাবি করেন, তারা নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। মোস্তাফিজ পীরগঞ্জ উপজেলার দুলগাঁও গ্রামের কাশেম আলীর ছেলে। মাসুদ একই উপজেলার দলই গ্রামের গোলাম মোস্তাফার ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪১ ঘ.