২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি নিয়ে কেন তদন্ত কমিশন নয়, প্রশ্ন হাইকোর্টের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘাতের ঘটনায় কেন তদন্ত কমিশন গঠন করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 07:51 AM

Updated : 24 Aug 2022, 06:45 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘাতের ঘটনায় কেন তদন্ত কমিশন গঠন করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি মমতাজউদ্দিন ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ বৃহস্পতিবার স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) সরকারের প্রতি এ আদেশ দিয়েছে। এ জন্য ২২ ফেব্র"য়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব ও পুলিশ মহাপরিদর্শককে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান ও প্রশাসনের সম্পৃক্ততার অভিযোগ কেন খতিয়ে দেখা হবে না- তাও জানতে চেয়েছে আদালত। সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ রাজশাহীর ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন হাইকোর্টের নজরে আনার পরই এ আদেশ দেওয়া হয়। গত ৮ ফেব্র"য়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিহত হয় ছাত্রলীগকর্মী ফারুক হোসেন। ছাত্র শিবিরের হামলায় তিনি মারা গেছেন বলে পুলিশ জানায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের দায়িত্বে অবহেলার কারণে ওই ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কর্মকর্তাসহ নয় পুলিশ সদস্যকে বুধবার সাময়িক বরখাস্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৩৪৫ ঘ.