২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকালে সংসদে যাচ্ছে বিএনপি

৬৪ দিন পর বৃহস্পতিবার বিকালে সংসদ অধিবেশনে যোগ দিচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 07:31 AM

Updated : 24 Aug 2022, 06:45 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৬৪ দিন পর বৃহস্পতিবার বিকালে সংসদ অধিবেশনে যোগ দিচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন। গত ৪ ফেব্র"য়ারি বিএনপির সংসদীয় দলের এক সভায় সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্পিকার আবদুল হামিদ বলেছিলেন, তিনি বিএনপিকে সংসদে দেখার অপেক্ষায় আছেন। বিকাল ৩টায় সংসদ অধিবেশন শুরু হবে। সালাউদ্দিন কাদের বলেন, ''জনগণের স্বার্থে আমরা আজ (বৃহস্পতিবার) বিকালে সংসদ অধিবেশনে যাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের সমস্যা সমাধানে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষের কথা আমরা সংসদে তুলে ধরবো।'' তিনি বলেন, আশা করছি, সরকারি দল বিরোধী দলকে কথা বলার সুযোগ দেবে। "তারা সংসদে আমাদের কথা বলতে না দিলে আমরা মনে করব, তারা জনগণের কণ্ঠ রোধ করে রাখতে চায়। অতীতে তারা এমনটিই করেছে।" বিএনপির এ সংসদ সদস্য জানান, দলের সব সংসদ সদস্েেযক সংসদে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিএনপির জোট শরিক জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) তিন সংসদ সদস্যও সংসদে যোগ দেবেন বলে তিনি জানান। বিএনপি গত বছরের ৭ এপ্রিল সংসদ অধিবেশনে গিয়ে ওয়াকআউট করে। এরপর তারা আর সংসদে ফেরেনি। সংসদ সচিবালয়ের হিসাব অনুযায়ী, বুধবার পর্যন্ত বিরোধী দল টানা ৬৪ কর্মদিবস সংসদ অধিবেশনে অনুপস্থিত রয়েছে। সংসদের সামনের সারিতে আসন নিয়ে অসন্তোষ থেকে বিএনপির সংসদ বর্জন শুরু হয়। পরবর্তীতে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসার লিজ বাতিল আদেশ প্রত্যাহার, তার নিরাপত্তা বৃদ্ধি, মামলা প্রত্যাহারসহ ১০ দফা দাবি জানায় তারা। স্পিকার বলে আসছেন, বিএনপি যেন সংসদে গিয়েই তাদের দাবিগুলো উপস্থাপন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমআই/১৩২৫ ঘ.