২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিবিদ্ধ ওয়ার্ড কমিশনার আহমেদ মৃত

সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ঢাকা সিটি করপোরেশনের ৭০ নম্বর ওয়ার্ড কমিশনার যুবদল নেতা হাজী আহমেদ হোসেন (৪৮) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 04:05 PM

Updated : 24 Aug 2022, 06:42 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ঢাকা সিটি করপোরেশনের ৭০ নম্বর ওয়ার্ড কমিশনার যুবদল নেতা হাজী আহমেদ হোসেন (৪৮) মারা গেছেন। রাত ১০টার দিকে স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বলে যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাইয়ুম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। এর আগে বংশাল থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাজী আহমেদ গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। তবে বিস্তারিত আর কিছু বলতে পারছি না। আমি গাড়িতে। হাসপাতালে যাচ্ছি।" রাত ৯টার দিকে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত একজন চিকিৎসক বলেন, "তাকে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়।" এরপরও স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেসরকারি স্কয়ার হাসপাতালের দিকে নিয়ে রওয়ানা হন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বংশাল এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। স্কয়ার হাসপাতালে মেয়র সাদেক হোসেন খোকা এবং যুবদল সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি নেতাকর্মীরা রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জিএনএ/২২০২ ঘ.