ঢাকা, ফেব্রুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভারতের নতুন হাইকমিশনার রজিত মিটার রোববার রাত রাজধানীর গুলশানের কার্যালয়ে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
নতুন হাইকমিশনার হিসেবে ঢকায় যোগ দেওয়ার পর এটি বিরোধী দলীয় নেতার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ।
রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই সাক্ষাৎ অনুষ্ঠান হয়।
এ সময় অন্যদের মধ্যে দলের সহ সভাপতি শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
পিনাক রঞ্জন চক্রবর্তীর স্থলাভিষিক্ত হয়েছেন রজিত মিটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/২২২১ ঘ.
bdnews24