সিরাজগঞ্জ, ফ্রেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রুপসী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহজাহান আলী ভূইয়া (৪২) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে উপজেলার গোপালপুর গ্রামে দুর্বৃৃত্তরা গুলি করলে তার ছেলে রুবেলসহ তিনজন আহত হন। এনায়েতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
পূর্ব শত্র"তার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে শাহজাদপুর থানার ওসি মো. মতিয়ার রহমান জানান।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৫ ঘ.
bdnews24