২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১১ সালে 'দুঃশাসন' থেকে সরে আসুন: খালেদা

'দুঃশাসন' এর পথ থেকে সরে এসে সরকারকে নতুন বছরে (২০১১ সালে) গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 03:38 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'দুঃশাসন' এর পথ থেকে সরে এসে সরকারকে নতুন বছরে (২০১১ সালে) গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান। নতুন বছরে সরকার দুঃশাসনের পথ থেকে সরে এসে সঠিকভাবে দেশ পরিচালনা করবে- এই আশা প্রকাশ করে তিনি বলেন, "নইলে জনগণই তাদের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।'' 'দেশ রক্ষার' চলমান আন্দোলনে খ্রিষ্টান স