২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গা পৌরসভার নির্বাচনে বাধা নেই

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 07:38 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহার অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালত সরকারের আবেদনে এই আদেশ দেয়। এই আদেশের ফলে ওই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল একরামুল হক টুটুল। আগামী ১৭ জানুয়ারি ভাঙ্গা পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ধার্য রয়েছে। গত ১২ ডিসেম্বর হাইকোর্ট ভাঙ্গা পৌরসভার নির্বাচন স্থগিত করে। গত ২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার ২৬৯ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধে ও আদালতের নথিপত্র বিবেচনা করে তফসিল থেকে ১১ পৌরসভা বাদ দেওয়া হয়। সঙ্গে যুক্ত হয় নতুন করে চার পৌরসভা। আগামী ১২ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারির মধ্যে পাঁচ দিনে দেশের মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোয় নির্বাচন হচ্ছে। বর্তমানে নির্বাচন স্থগিত দুই পৌরসভায় কুষ্টিয়া, নড়াইলের লোহাগড়া, পৌরসভার নির্বাচন আদালতের আদেশে স্থগিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩৩২ ঘ.