২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার বাড়িতে অভিযানের অভিযোগ ভিত্তিহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের অভিযোগকে ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যাচার বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 02:29 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের অভিযোগকে ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যাচার বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বুধবার সচিবালয়ে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, "গোয়েন্দা পুলিশ যদি কারো বাড়িতে তল্লাশিতে যায়, তাহলে বুঝতে হবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যেতে পারে।" খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড় দিন উৎসবের কথা ভেবে ওলামা মাশায়েখ দলের ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "হরতালের আগের রাতে গাড়ি ভাংচুর-অগ্নি সংযোগের ঘটনা ইতিপূর্বে ঘটেছে। কারো ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে বিঘ