২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রমাণ পাওয়ায় সাকাকে গ্রেপ্তারের আবেদন'

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপু বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধের প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের জন্য আবেদন জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 08:50 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপু বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধের প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের জন্য আবেদন জানানো হয়েছে। পুরনো হাইকোর্ট ভবনে বুধবার তিনি সাংবাদিকদের বলেন, "এই ব্যক্তি সম্পর্কে আমাদের কাছে যেসব তথ্য রয়েছে, তা আইনের আমলে আনা প্রয়োজনীয়তা অনুভব করেছি। এ কারণে তাকে আটক করতে একটি আবেদন করা হয়েছে।" সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের প্রয়োজনীয়তা তুলে ধরে টিপু বলেন, "যারা সাকা চৌধুরীর বিরুদ্ধে বক্তব্য ও সাক্ষ্য দিয়েছেন, তারা এখন ভয়-ভীতি ও শঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন।" তবে যুদ্ধাপরাধের তদন্ত এখনো চলছে জানিয়ে টিপু বলেন, "তাকে বাইরে রাখলে তদন্তকাজ বিঘি