২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ারের বক্তব্য 'অসংলগ্ন প্রলাপ': ওবায়দুল কাদের

বিএনপি'র মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে নতুন পদ সৃষ্টি করে হলেও দুর্নীতি দমন কমিশন বা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মহাসচিব করা উচিত বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 03:23 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে নতুন পদ সৃষ্টি করে হলেও দুর্নীতি দমন কমিশন বা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মহাসচিব করা উচিত বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার বাড়ি ও আয়ের উৎস সম্পর্কে দেলোয়ার হোসেনের বক্তব্যকে 'অসংলগ্ন প্রলাপ' আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, "তাদের সাদামাটা বাড়ি ও আয়ের উৎস বিএনপি মহাসচিব যেভাবে খোঁজার চেষ্টা করছেন, তাতে নতুন পদ সৃষ্টি করে হলেও তাকে দুদক কিংবা এনবিআরের মহাসচিব করা উচিত।" 'আমরা সূর্যমুখী'র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত 'জনক তুমি বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি আরো বলেন, "বিএনপি মহাসচিবের বক্তব্য শুনে মনে হচ্ছে এটি কোনো রূপকথার গল্প।" ওবায়দুল কাদের বলেন, "মুক্তিযুদ্ধের বিজয় হলেও রাজনৈতিক বিজয় সম্পূর্ণ হয়নি। বাতাসে আবারো ষড়যন্ত্র, বারুদ ও রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। কারো কারো বক্তব্যে ১৫ অগাষ্ট ও ২১ অগাষ্টের মতো আরেক ট্র্যাজেডির হুমকি ফুটে উঠেছে। হারানো ক্ষমতা ফিরে পেতে কারো কারো বেপরোয়া মনোভাব আক্রোশে রূপ নিচ্ছে।" ওয়ান ইলেভেন থেকে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমি ওয়ান ইলেভেন থেকে শিক্ষা নিয়েছি। পরবর্তী নির্বাচনের জন্য নয়, আমি রাজনীতি করছি পরবর্তী প্রজ