২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হোন: দেলোয়ার

দুর্নীতি ও অপসংস্কৃতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 12:14 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও অপসংস্কৃতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শনিবার সন্ধ্যায় এক আলোচনা সভায় খোন্দকার দেলোয়ার বলেন, "দুর্নীতি করে অনেকে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। অপসংস্কৃতির নামে আজ আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য মুছে ফেলার ষড়যন্ত্র চলছে।" জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ভাসানী স্মৃতি সংসদ। মাওলানা ভাসানীর বর্র্ণাঢ্য জীবন-কর্মের স্মৃতিচারন করে নতুন প্রজন্মকে তার আদর্শ অনুসরণের আহবান জানান দেলোয়ার। বলিউড তারকা শাহরুখ খানের ঢাকার শুক্রবারের কনসার্টের প্রতি ইঙ্গিত দিয়ে বিএনপি মহাসচিব বলেন, "গতকাল তারা লাফালাফি, মাতামাতি করল। ওই সংস্কৃতি থেকে আমরা কী শিক্ষা পেয়েছি। এর আগে ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে ইমাম প্রশিক্ষণ অনুষ্ঠানে ব্যালে নৃত্য দেখানো হয়েছে। এভাবে বিদেশি অপসংস্কৃতির অনুপ্রবেশ আমাদের জন্য শুভ হতে পারে না।" এ রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের বিরোধিতা করে তিনি বলেন, "অপসংস্কৃতি এনে আমাদের দেশীয় সংস্কৃতি-ঐতিহ্য ও ইতিহাসকে মুছে ফেলা যাবে না। অনেকে বলেন, ওইরকম অনুষ্ঠানে উদার সংস্কৃতিমনা হওয়া যায়