২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিএনপির পাঁচ নেতার পদ প্রত্যাখ্যান

খুলনা মহানগর বিএনপির নবগঠিত কমিটির পাঁচ সদস্য তাদের পদ প্রত্যাখান করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 02:24 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

খুলনা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগর বিএনপির নবগঠিত কমিটির পাঁচ সদস্য তাদের পদ প্রত্যাখান করেছেন। কমিটিতে যথাযথ মূল্যায়ন না হওয়া এবং তাদের দেওয়া পদ অপমানজনক হওয়ায় শুক্রবার তারা এ পদ প্রত্যাখ্যান করেন বলে লিখিতভাবে জানান নতুন কমিটিকে। এরা হলেন- যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান অপু, সহ-বন ও পরিবেশ সম্পাদক সাজ্জাদ হোসেন তোতন, সহ-সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ হারুন মজনু, সহ-পল্লী উন্নয়ন সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস ও সহ-শিক্ষা সম্পাদক সাজ্জাদ আহসান পরাগ। আরিফুজ্জামান অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা পদ প্রত্যাখ্যান করার বিষয়টি নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিতভাবে জানিয়েছেন। লিখিতভাবে তারা জানান, নতুন কমিটিতে পরীক্ষিত বহু নেতাকর্মী বঞ্চিত হয়েছেন। অপরদিকে সুবিধাবাদী ও তোষামোদকারীরা স্থান পেয়েছে। পাঁচ নেতাকে যে পদ দেওয়া হয়েছে তাদের কাছে তা লজ্জাজনক ও অপমানজনক বলে মনে হয়েছে। এ ব্যাপারে নতুন কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, আগামী ১ জানুয়ারি নবগঠিত কমিটির প্রথম সভায় আলোচনার মাধ্যমে এই পাঁচ নেতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৮ ঘ.