২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত তাহরীর ভিন্ন নামে সংগঠিত হচ্ছে: টুকু

সংগঠন নিষিদ্ধ হওয়ার পর হিযবুত তাহরীর নেতারা বিভিন্ন নামে নতুন সংগঠন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পড়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 11:09 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংগঠন নিষিদ্ধ হওয়ার পর হিযবুত তাহরীর নেতারা বিভিন্ন নামে নতুন সংগঠন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পড়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। রোববার স্বারষ্ট্র মন্ত্রণালয়ে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটির ৮ম সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, "পরিবর্তিত নামে হিযবুত তাহরীরের এসব কার্যক্রম প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে আলোচনা করা উচিৎ বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।" তিনি জানান, জঙ্গি ও সন্ত্রাসীদের হাতে যেন অবৈধ অর্থ না যায় সেজন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/১৬৫৯ ঘ.