নারায়ণগঞ্জ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা বিএনপির কার্যালয় অবরোধ করে রাখে পুলিশ।
হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের লাঠিপেটায় পথচারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
হরতালের বিরুদ্ধে মটরসাইকেল নিয়ে মহড়া ও মিছিল করেছে যুবলীগ নেতাকর্মীরা।
এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং র্যাব, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জহিরুল ইসলাম ভূঁইয়া পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজ।
সকাল ১০টার দিকে মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে প্রদক্ষিণকালে উপস্থিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেনের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ ও হাত মেলান পারভেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, সকাল ৭টার দিকে শহরের মণ্ডলপাড়া এলাকায় মিছিল বের করার চেষ্টাকালে শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আহাম্মদ লালাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময়ে পুলিশ মিছিলকারীদের বেধড়ক লাঠিপেটা করে। এতে পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়।
সকাল ১১টার দিকে শহরের মণ্ডলপাড়া এলাকা থেকে যুবদল নেতা রাশেদ আহমেদ টিটুকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ভোর থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সহ-সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের জানান, সকাল থেকেই নেতাকর্মীরা হরতালের সমর্থনে শান্তিপূর্ণ অবস্থান করছিলো।
কিন্তু কিছু বুঝে উঠার আগেই বিনা উস্কানিতে শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, এক নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আলী আহম্মদ লালা ও যুবদল নেতা রাশেদ আহমেদ টিটুকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীদের রাস্তায় নামতে না দিলেও পুলিশ পাহারায় যুবলীগ ক্যাডাররা শহরে মিছিল করেছে। তারা বিভিন্ন মার্কেটে গিয়ে দোকান মালিকদের দোকান খোলার জন্য হুমকি দেয় ও বাধ্য করার চেষ্টা করে।
সকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনায় মামলা হয়েছে।
মামলায় নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক ও সহ সভাপতিসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।
মামলা অভিযুক্ত আটজনের মধ্যে সকালেই মিছিল করার সময়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন - এটিএম কামাল ও আলী আহম্মদ লালা।
মামলায় নাম উল্লেখ করা অপর ছয় আসামি হলেন - রাজীব, আজিম, সালাউদ্দিন, আরমান, জীবন ও সানি।
তারা বিএনপি ও এর সহযোগী সংগঠনের কর্মী বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও আইন-শৃঙ্খলা বিঘি
bdnews24