ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন ১৪ দল বৈঠকে বসবে আগামী রোববার। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিকাল সাড়ে ৫টায় এ বৈঠক শুরু হবে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হবে।
গত ১ জুন সর্বশেষ বৈঠকে বসে ১৪ দল। এর আগে গত ৫ জানুয়ারি ও ৯ ফেব্র"য়ারি আরো দুটি বৈঠক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৩৩ ঘ.
bdnews24