২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে জামায়াত নেতা খুন

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 09:24 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

কক্সবাজার, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। জমির বিরোধ নিয়ে শনিবার রাতে প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন বলে পুলিশ জানিয়েছে। নিহত আবুল হাশেম (৪০) জামায়াতের ছোট মহেশখালীর একটি ওয়ার্ড শাখার আমির ছিলেন বলে দলটির কক্সবাজার জেলার আমির মুহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। মহেশখালী থানার ওসি উত্তর কুমার চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকায় বাড়ির সীমানা নিয়ে দুটি পরিবারের মধ্যে শনিবার রাতে সংঘর্ষ বাঁধে। ওই সময় গুলিবিদ্ধ হয়ে হাশেম মারা যান। জামায়াত নেতা শাহজাহান অভিযোগ করেছেন, হাশেমকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে বলে ওসি জানান। হাশেমের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। রোববার দুপুর পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৫ ঘ.