কুষ্টিয়া, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সরকার দলীয় সাংসদ আফাজ উদ্দিনের বাড়িতে বোমা হামলা মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ নিয়ে এ মামলায় দু'জন গ্রেপ্তার হলো।
শনিবার নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে মরু ওরফে মরু প্রামানিক (২৮) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
মরু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামের বিদ্যান প্রামানিকের ছেলে।
গত ১৩ নভেম্বর রাতে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামে সাংসদ আফাজ উদ্দিনের বাড়িতে আত
bdnews24